৩ জুলাই নব নিবার্চিত উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ
আগামী ৩ জুলাই লোহাগাড়া উপজেলা পরিষদের নব নিবার্চিত চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, ভাইস চেয়ারম্যান এমএস মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২৩ জুন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপ-পরিচালক লুৎফর নাহার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ রয়েছে, আইনগত কোন ধরণের জটিলতা না থাকা সাপেক্ষে আগামী ৩/০৭/২০২৪ইং রোজ বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নব ঘটিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শপথ বাক্য পাঠ করাবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান, আগামী ৩ জুলাই বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের মাননীয় বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম স্যার নব ঘটিত উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করাবেন।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।