
মোঃ হাসান কাজী সিনিয়র স্টাফ রিপোর্টার
চট্টগ্রাম ১১আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী'র সমর্থনে চট্টগ্রাম নগরীর ৩৯নং ওয়ার্ডের বি ইউনিটের আমীর সাধুর বাড়ির রোড, সাঁচি মালুম রোড, নয়ারহাট, নেভিহল রোড, চৌরাস্তায় গণসংযোগ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক কার্যনির্বাহী সদস্য সোহাগ খাঁন সানু। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর কৃষক দলের সাবেক সদস্য শাহাদাত হোসেন রাজীব, ইপিজেড থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম পলাশ, যুবদল নেতা রাশেদ মাহমুদ ইব্রাহীম, সাদেক শরীফ, মোঃ বাচ্চু, অমিত হাসান, মোঃ জুয়েল রানা,মোঃ ইসমাইল, ইমতিয়াজ শাওন প্রমূখ নেতৃবৃন্দ।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।