লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের  সৌদি আরব কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজকে সংবর্ধনা।

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সৌদি আরব কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজকে সংবর্ধনা।

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সৌদি আরব কমিটির সভাপতি মোহাম্মদ পারভেজকে সংবর্ধনা

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া,চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম লোহাগাড়া প্রবাসীদের সামাজিক ও মানবিক সংগঠন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সম্মানিত সফল সভাপতি আলহাজ্ব মোহাম্মদ পারভেজ সৌদি আরব থেকে দেশে সফরে আসলে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের দায়িত্বশীলরা ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠক এস এম চিশতী, সৌদি আরব কমিটির সাধারণ সম্পাদক, সৌদি প্রবাসী ব্যবসায়ী তৌফিক রেজা চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শওকত চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফাহাদ চৌধুরী সহ অন্যান্য দায়িত্বশীল।

একান্ত সাক্ষাৎকারে সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ পারভেজ বলেন – সম্মন দেওয়ার মালিক আল্লাহ। ভালো কাজের প্রশংসা ও স্বীকৃতি অনুপ্রেরণার উৎস। লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন একটি প্রবাসীদের প্রাণের সংগঠন। এটির মাধ্যমে সমাজ ও দেশের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আনন্দিত। তাঁদের প্রতি আমাদের দায়- বদ্ধতা ও অনেক ভুমিকা রয়েছে। আমরা মুলত তাই পালন করার চেষ্টা করছি মাত্র। আমরা অনেক দুরে এগিয়ে যেতে চাই।
সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *