মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত বার্ষিক দস্তারে ফজিলত অনুষ্ঠিত

মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত বার্ষিক দস্তারে ফজিলত অনুষ্ঠিত

মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত বার্ষিক দস্তারে ফজিলত অনুষ্ঠিত

মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মাদরাসাতুত তাহফিজ লিল বানিনা ওয়াল বানাত এর বার্ষিক দস্তারে ফজিলত ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাওলানা আব্দুশ শাকুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আল কোরআনুল কারীম ইনস্টিটিউট এর শাখা পরিদর্শক মাওলানা এমডি জুনাঈদ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআনুল কারীম ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ শহিদুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি উচ্চ বিদঢ়ালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসা র উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ওসমান গণি, শিক্ষক মাওলানা জোবাইর হোসাইন ছিদ্দিকী, আমিরাবাদ ইউনিয়নের জামায়াতে দায়িত্বশীল মাওলানা আখতার আহমদ ও পদুয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি জিয়াউল হক জিয়া, লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন।

মাদ্রাসার সাবেক ওস্তাদ হাফেজ মাওলানা আবদুর রহমান এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ শহিদুল ইসলাম মুন্না, অভিভাবক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তারেক, শেখ আহমদ,মোহাম্মদ এরশাদ, সাইদুজ্জামান, আবু তৈয়ব, আমিনুল ইসলাম ও মোহাম্মদ রাসেল।

অনুষ্ঠানে ১৫ জন হাফেজ ও হাফেজা পবিত্র কোরআন সমাপ্ত করায় পাপড়ী ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *