বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদাণ
মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান জেলা সদর ও আশপাশের এলাকায় বসবাসরত অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ২য় বারের মত সাহরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম এবং সম্প্রতি গত ২ই মার্চ জেলা সদরের উজানী পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বান্দরবান সেনা রিজিয়ন।
৫ই মার্চ সকালে সেনা রিজিয়নের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন ৬৯ পদাতিক ব্রিগেডের জি থ্রি ক্যাপ্টেন সামিউল ইসলাম।
কর্মসূচীর আওতায় ১০০ টি অসহায় ও দুস্থ মুসলিম পরিবার এবং ৭ টি মাদ্রাসায় প্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও ১ টি বৌদ্ধ অনাথালয় এর ২২০ জন আবাসিক শিক্ষার্থীর জন্য ত্রাণ সামগ্রীপ্রদান করা হয়।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ, মশুর ডাল, আলু এবং চাল।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন সামিউল ইসলাম বলেন,বান্দরবান রিজিয়নের পক্ষ হতে,যেকোন সংকটে আস্থার প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে,এছাড়াও যেকোন দূর্যোগ ও মানবিক
প্রয়োজনে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।