বান্দরবান সুয়ালক ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি
ক্রাইম বিশেষ প্রতিনিধি:
বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মার্মা'র পদত্যাগের দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে ছাত্র-জননেতা অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০২সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।
ইউনিয়নের শিক্ষার্থী ও শতাধিক স্থানীয় নারী- পুরুষের অংশ গ্রহণে সুয়ালক বাজার ও আশেপাশের এলাকায় বিক্ষোভ মিছিলসহ ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি অংশ গ্রহণ করেন তারা।
অবস্থান কর্মসূচী চলাকালীন সময় উপস্থিত জনতা বলেন, চেয়ারম্যান উক্যনু মারমা সাধারণ মানুষদের হয়রানি করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে চেয়ারম্যান ও তার নিজস্ব বাহিনী দ্বারা শিক্ষার্থী ও সাধারণ মানুষদের নানা ভাবে হয়রানী করেছে। চেয়ারম্যান উক্যনু মারমা স্বেচ্ছায় পদত্যাগ না করলে আরো কঠোর প্রদক্ষেপ নেওয়া হবে।
অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব প্রদান ও বক্তব্য রাখেন সুয়ালক ইউনিয়নের নেতা কাজী জাহাঙ্গীর আলম, শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মো: শাকিল, মো: তারেক। নির্যাতিত পরিবারের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সুয়ালক সুলতান পুরের স্থায়ী বাসিন্দা আব্দুল মালেক, মো: ইকবাল, মো:পারভেজ উদ্দিন,মো: সাইফুল ইসলাম এলাকার শতাধিক নারীপুরুষ অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করে। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।