বান্দরবানে তুলাতলী বাজার হিলফুল ফুজুল যুব পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে তুলাতলী বাজার হিলফুল ফুজুল যুব পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে তুলাতলী বাজার হিলফুল ফুজুল যুব পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবান সদর উপজেলার ৪নং সুয়ালক কাইচতলী তুলাতলী বাজার প্রাঙ্গণে তুলাতলী বাজার হিলফুল ফুযুল যুব পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আয়োজিত ৬ষ্ট তম পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আলেমেদ্বীন হযরতুল আল্লামা হাফেজ ক্বারী মাওলানা মোহাম্মদ আলমগীর হোসাইন জালালী আল ক্বাদেরী ( মাঃজিঃআঃ) খতিব নাইঘর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বি পাড়া, কুমিল্লা ।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আবু তালেব মঈনী ( মাঃজিঃআঃ) খতিব কাশিয়াইশ নয়াহাট শাহী জামে মসজিদ, চট্টগ্রাম। মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোঃ আজিজুর রহমান ( মাঃজিঃআঃ) খতিব তুলাতলী বাজার জামে মসজিদ, কাইচতলী, সুয়ালক,বান্দরবান পার্বত্য জেলা।
আলোচনা করেন কাইচতলী কেন্দ্রীয় জামে মসজিদের হাফেজ মাওলানা আবু তৈয়ব,
মাওলানা মোহাম্মদ মহিউদ্দীন সাহেব, হাফেজ মাওলানা মোঃ মোজাম্মেল হক সাহেব,হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুছ। মাহফিলে সার্বিক সহযোগিতা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তুলাতলী বাজার হিলফুল ফুযুল যুব পরিষদ উপদেষ্টা সুয়ালক ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, উপদেষ্টা ও তুলাতলী বাজার জামে মসজিদ কমিটির সভাপতি আমিনুল হক,বান্দরবান প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী, তুলাতলী বাজার হিলফুল ফুজুল যুব পরিষদ সভাপতি মো: আমির হোসেন, যুব পরিষদ সাধারণ সম্পাদক নাজির হোসেন মাইজভান্ডারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধি এস.এম রমজান’সহ উপস্থিত ছিলেন উক্ত মাহফিলের আয়োজক কমিটির সদস্যবৃন্দ। 

মাহফিলে বক্তারা বলেন যাকে সৃষ্টি করা না হলে এই পৃথিবী সৃষ্টি করা হতো না, তিনি হলে নবীদের সরদার প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা:)।  আজ পৃথিবীতে মানুষ আল্লার কালাম কোরআন শরীপ ও হাদীস শরীফ থেকে দুরে সরে যাওয়ার কারণে মুসলমান পদে পদে বিপদের সম্মুখীন হচ্ছে, আসুন আমরা সকলে কোরআন ও হাদীস তথা নবীর আদর্শে জীবন পরিচালিত করি তাহলে ইহকাল ও পরকালে শান্তি পাবো ইনশাআল্লাহ।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *