
বান্দরবানের লামা থানায় বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেফতার।
বান্দরবান পার্বত্য জেলার লামা থানা পুলিশের উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুইজন আসামিকে গ্রেফতার করা হইয়াছে।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার, মাসুম সরদার, সহকারী পুলিশ সুপার, লামা সার্কেল এবং মুহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ, লামা থানার সার্বিক তত্ত্বাবধানে ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে উক্ত বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সিআর-১৬২/২৪ নম্বর মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৩২৩/৩৫৪/৩৭৯/৫০৬(২) ধারায় পরোয়ানাভুক্ত আসামি মোঃ অলি উল্ল্যাহ (৪০), পিতা, শরিয়ত উল্ল্যাহ, সাং পাদুরছড়া, ০৮ নং ওয়ার্ড, ফাইতং ইউনিয়ন, থানা লামা, জেলা বান্দরবান পার্বত্য জেলা কে গ্রেফতার করা হয়।
এছাড়া সিআর-৯৫/২৫ নম্বর মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৬/৪২০/৫০৬(২) ধারায় পরোয়ানাভুক্ত আসামি মোঃ মোস্তফা (৪৫), পিতা মৃত মোতাহের হোসেন, স্থায়ী সাং চেয়ারম্যানপাড়া, ৪ নং ওয়ার্ড, লামা পৌরসভা, বর্তমান সাং রাজবাড়ী, ০৫ নং ওয়ার্ড, লামা পৌরসভা, লামা, বান্দরবান পার্বত্য জেলা হইতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে বলিয়া থানা সূত্রে জানানো হয়।
পুলিশ প্রশাসন সূত্রে আরও জানা যায়, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকিবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং বিচারপ্রক্রিয়া কার্যকর রাখিবার লক্ষ্যে পুলিশের এ উদ্যোগ স্থানীয় মহলে প্রশংসিত
![]()


