
বান্দরবানের ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় সমাজসেবক তৌহিদুল ইসলাম রিয়াদ
আজিজ নগর মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় সমাজসেবক তোহিদুল ইসলাম রিয়াদ
বান্দরবান ৩০০নং আসনের বিএনপি’র মনোনীত জাতীয় সংসদ সদস্য,পদপ্রার্থী সাবেক এমপি সাচিং প্রু জেরীর সমর্থনে ধানের শীষ প্রতীকের পক্ষে আজিজ নগর ইউনিয়নে সকল ওয়ার্ডে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগ চালিয়েছে আজিজ নগর ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব নাজেমুল ইসলাম চৌধুরীর কৃতি সন্তান সমাজসেবক তৌহিদুল ইসলাম রিয়াদ , তিনি বান্দরবান জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও আজিজ নগর চেয়ারম্যান লেগ এর স্বত্বাধিকারী
এসময় তরুণ,যুবক মুরব্বী ও মাহিলাসহ এলাকার লোকজন কে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য বলেন।
গনসংযোগকালে সমাজসেবক তৌহিদুল ইসলাম রিয়াদ বলেন,ধানের শীষ প্রতীক ইনসাফের প্রতীক, জনগণের প্রতীক। ধানের শীষ প্রতীকে আগামী ১২ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরীর কে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ধানের শীষ প্রতীক বিজয়ী হলে এলাকায় শান্তি,শৃঙ্খলা এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে উঠবে।
![]()


