বাংলাদেশ মানবাধিকার কমিশন এর উদ্দ্যেগে চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনায় বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ
মোহাম্মদ আব্বাস উদ্দিন
বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১ মে রবিবার, সন্ধ্যা ৭টায় চুনতি কমিশনের কার্যালয়ে সভাপতি অধ্যাপক হামিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চলমান প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সাধারণ সম্পাদক, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী।
এছাড়াও চলমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সংগঠনের সহ সভাপতি আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দীন,সহ সভাপতি শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাওশাদ আলী, সহ- সভাপতি ও সংগঠক মোহাম্মদ নুরুচ্ছাফা, সাংবাদিক দেলোয়ার হোসেন রশিদী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, হাফেজ ওয়াহিদুর রহমান,আমির হোসেন ও মোহাম্মদ আব্বাস উদ্দিন।
দেশের চলমান প্রেক্ষাপট বিশেষ করে জমি-জমা নিয়ে বিরোধ, খুন- শিশু ধর্ষণ, আইন শৃংখলার অবনতি, চাঁদাবাজি বৃদ্ধি সহ আইন শৃংখলার চরম অবনতি হওয়ায় হতাশা প্রকাশ করা হয়। এবিষয়ে মানবাধির কর্মী, সংগঠক, সুশীল সমাজকে আরো সচেতন ও প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহবান জানানো হয়।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।