বগুড়ার ধুনটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া 

বগুড়ার ধুনট উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করার লক্ষে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ই ফেব্রুয়ারি)  বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের ইছামতি কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

 উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রীতিলতা বর্মন। 

দেশের জন্য শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রীতিলতা বর্মন বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তবে এখন পবিত্র রমজান মাস, আমাদের সিয়াম সাধনার মাস তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দিবসটি পালনে সকলের সহযোগিতা একান্ত কামনা করেন।

আলোচনা সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে,বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম,  উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *