
বকশীগঞ্জে জয়বাংলা স্লোগানে আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন, ভাষা শহীদদের জন্য দোয়া
লিয়াকত হোসেন
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ (বিভাগ)
বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
শনিবার সকালে বগারচর ইউনিয়নে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়। এ সময় নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং ভাষা আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দোয়া মাহফিলে ভাষা শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, তাঁতীলীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম এবং বগারচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ামত উল্লাহ নিয়াতসহ স্থানীয় নেতাকর্মীরা।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেখানে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
![]()

