পাইকগাছায় রেমালে ক্ষতিগ্রস্থ এলাকায় লিডার্সের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ
কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) পাইকগাছায় বেসরকারী সংস্থা লিডার্সের উদ্যোগে ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছেন। রবিবার বিকালে উপজেলার সোলাদানা আদর্শ্য গ্রামে ২শ পরিবারে ২০ লিটার করে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ২শ পরিবারে এমন ভাবে বিশুদ্ধ পানি বিতরন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সোলাদানা ইউপি'র ৯ নং ওয়ার্ড সদস্য প্রবীর গোলদার, সমাজ সেবক আব্দুর রফউ বিশ্বাস, সাগর বিশ্বাস, লিডার্সের সাড়াদান প্রকল্প সমন্বয় কারী দেব্রত গাইন ও স্থানীয়রা। জানাগেছে, উন্নয়ন সংস্থা লিডার্স এর উদ্যোগে ও লাইফের সহযোগিতায় উপজেলায় ঘুর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ দেলুটি, সোলাদানা ও লস্কর ইউনিয়নের কয়েকটি গ্রামের ৩ হাজার পরিবারের বিশুদ্ধ পানি সরবরাহ ও স্বাস্থ্য উপকরণ বিতরণসহ ২শ পরিবারে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন দেওয়া হবে। ইতোমধ্যে লিডার্সের সার্ভে টিম ৩টি ইউনিয়নে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।