পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা 

পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা 

পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা

কৃষ্ণ রায়, পাইকগাছা (খুলনা) পাইকগাছায় পানি সরবরাহকারী দুই প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়েছে। ১ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা প্রশাসন এবং বিএসটিআই যৌথভাবে উপজেলার বিভিন্ন পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ ও লাইসেন্স না থাকার অপরাধে পানি সরবরাহকারী নূর ইসলামকে ১০ হাজার ও মীর আনিসুর রহমান কে ৫ হাজার সহ দুই প্রতিষ্ঠান কে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর মাঠ পরিদর্শক আব্দুল মান্নান ও পেশকার আনিসুর রহমান। উল্লেখ্য উপকূলীয় এ অঞ্চল লবণ অধ্যুষিত হওয়ায় এ অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট রয়েছে। এ কারণে এখানে যত্রতত্র বাণিজ্যিক ভাবে গড়ে উঠেছে অসংখ্য পানি সরবরাহ ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান। কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই প্রতিষ্ঠান গুলো পানি বিক্রয় করে আসছে। অবশেষে পানির গুণগত মান যাচাইয়ের লক্ষ্যে প্রশাসনের এ ধরনের অভিযান কে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Loading

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *