নেত্রকোণায় শস্য কর্তন ও মাঠ দিবস উদযাপিত
সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা: প্রতিনিধি
নেত্রকোণায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ব্রি ধান৮৭ চাষাবাদ উদ্বুদ্ধকরণে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জেলার ছোটগাড়া এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), নেত্রকোণা আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সাইন্টিফিক অফিসার মোঃ খালিদ হাসান তারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চীফ সাইন্টিফিক অফিসার ড. মোঃ ইব্রাহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার উপপরিচালক মোঃ নূরুজ্জামান।
এছাড়াও অন্যান্যের মাঝে, সাইন্টিফিক অফিসার খালিদ হাসান সৌরভ, সাইন্টিফিক এসিস্ট্যান্ট আনোয়ার হোসেন মন্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সুজন মিয়া, ব্রি নেত্রকোণার সকল কর্মকর্তা-কর্মচারী, জেলার কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ ব্রি নেত্রকোণা'র প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ৪০ জন কৃষক-কৃষাণী নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ডিজিটাল মাল্টিমিডিয়া ব্যবহার করে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ব্রি নেত্রকোণা'র সাইন্টিফিক অফিসার ও প্রধান মোঃ খালিদ হাসান তারেক।
স্থানীয় কৃষক আব্দুর রাশিদ জানান, আমরা আগে পুরোনো পদ্ধতিতে নিম্ন ফলনশীল ধানের চাষ করতাম । এখন ব্রির পরামর্শে ব্রি ধান ৮৭ ও ব্রি পেয়েছি ।আধুনিক পদ্ধতিতে ধান চাষ করার এ প্রশিক্ষণ অবহেলিত নেত্রকোনায় আরো ব্যাপাক আকারে সম্প্রসারণ করার অনুরোধ জানান তিনি।
ব্রি নেত্রকোনার সায়েন্টিফিক অফিসার ও প্রধান খালিদ হাসান তারেক জানান। নেত্রকোনায় হাওর সমতল পাহাড় সহ সব ধরনের কৃষি অঞ্চল বিদ্যমান। আমরা বিভিন্ন অঞ্চলে গবেষণা সেট করেছি। যে সকল জাতের এসব অঞ্চলে ভালো ফলন হবে আমরা প্রদর্শনীর মাধ্যমে সেই জাতগুলোর সঙ্গে কৃষকদের পরিচয় করিয়ে দিচ্ছি। ব্রি ধান ৮৭ চাষাবাদ উদ্বুদ্ধ করন অনুষ্ঠানে মহাপরিচালক ডঃ মুহাম্মদ কালিকুজ্জামান, জানান তানিয়া পর্যায়ে ধানের জাত ও প্রযুক্তি উন্নয়নের লক্ষ্য ব্রি নেত্রকোনা স্থাপন করা হয়েছে। অবহেলিত অঞ্চল গুলোতে যেন সর্বোচ্চ ফলন পাওয়া যায় সেই লক্ষ্য আমাদের গবেষণা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।