
দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র মাগফিরাত কামনায় এটিএম জাহেদ চৌধুরীর নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া
সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশবাসী গভীর ভাবে শোকাহত ও মমার্হত। সাবেক এমপি মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীর সুযোগ্য পুত্র ও সাবেক দক্ষিণ জেলার সদস্য, বিএনপি নেতা এটিএম জাহেদ চৌধুরীর আয়েজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থেকে অনুষ্টিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এম আবদুর রহিম, কুতুব উদ্দিন, মোঃ শাহেদ, মিজানুর রহমান নিশান, ওলামা দলের সেলিম, হাফেজ আবু ছালেহ, হোসেন মোহাম্মদ এরশাদ, রমজান আলি, মোরশেদ সহ আরো বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।
![]()

