বার্ষিক পরীক্ষার ফলাফল ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত।
মোঃ হাসান কাজী
চট্টগ্রামের উত্তর পতেঙ্গা এলাকার পূর্ব হোসেন আহমদ পাড়া, মাজারগলি গাজীপুর পাড়ায় অবস্থিত দারুন মদিনা সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখে মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মুহাম্মদ রবিউল হাসান কাদেরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মুহাম্মদ আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ মুফিজুর রহমান আল কাদেরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার খণ্ডকালীন শিক্ষক মাওলানা হাফেজ মোহাম্মদ কামরুল হাসান, শিক্ষক মাওলানা মো. ইমরান শাহাদাত, হাফেজ মোহাম্মদ গোলাম আজম, মাস্টার মোহাম্মদ আরাফাতুল ইসলাম তানজিদ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষিকা জনাবা সাইমা সুলতানা, সেতু আক্তার, জনাবা মিম আক্তার, জনাবা সুমাইয়া আক্তারসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় হিফজ বিভাগ থেকে দাওরা সম্পন্নকারী তিনজন শিক্ষার্থী— কুরআনে হাফেজ হাফিজুল ইসলাম রাহাত, শাহনেওয়াজ মো. সায়েম ও তরিকুল ইসলাম জেহাদকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।