জুলাই গণঅভ্যুত্থান দিবসে লোহাগাড়ায় শহীদদের কবরে শ্রদ্ধা ও জিয়ারত
গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংঘটিত জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। চট্টগ্রামের লোহাগাড়ার এ আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ মোঃ ইসমামুল হক(ইসমাম)'র প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ ও কবর জিয়ারত করেন৷
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় শহীদদের কবরস্থানে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন,বিশেষ দোআ ও মোনাজাত অংশ গ্রহণ করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃবায়োজিদ- বিন আখন্দ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মং এছেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।