
জামালপুর-১ আসনে বিএনপি
গণমিছিল
লিয়াকত হোসেন
স্টাফ রিপোর্টার জামালপুর
জামালপুর-১ আসনে দেওয়ানগঞ্জ উপজেলায় বকশীগঞ্জ উপজেলায় বিএনপি’র প্রার্থীর পক্ষে
গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ উপজেলায় বিএনপি’র গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত ও সাবেক আইজিপি বিএনপি’র সাবেক চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম।
উভয় মিছিলে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
বিএনপি’র উদ্যোগে আয়োজিত গণমিছিল বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে খাতেমুন মইন মহিলা ডিগ্রী কলেজ মাঠে শেষ হয়। কলেজ মাঠের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি’র মনোনীত এমপি পদপ্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক আইজিপি কাইয়ুম, বিএনপি’র সভাপতি মানিক সওদাগর ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স ।
![]()


