
জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পএিকার স্টাফ রিপোর্টার পদে নিয়োগ পেলেন মোঃ নাছিম।
মোঃ নাছিম এক অভিনন্দন বার্তা বলেন বলেন দৈনিক 'আজকের বসুন্ধরা' পত্রিকায় আবারো নতুন করে পথচলা।
দেশের অন্যতম জনপ্রিয় এবং সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় অঙ্গীকারবদ্ধ জাতীয় দৈনিক 'আজকের বসুন্ধরা' পত্রিকায় নিয়োগ লাভ করায় মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদপত্রের জগতে আবারো আমার নতুন পথচলায় সুযোগ করে দেওয়ার জন্য পত্রিকাটির সম্মানিত সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক জনাব সোহেল রানা (বস)-এর প্রতি জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।
আমি মনে করি, সংবাদপত্রের মাধ্যমে সাধারণ মানুষের কথা বলা এবং সত্যকে তুলে ধরার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তা আমার পেশাগত জীবনের এক নতুন মাইলফলক। বিশেষ করে সম্পাদক সোহেল রানা বস সুদক্ষ নেতৃত্বে এবং সঠিক দিকনির্দেশনায় আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারব বলে দৃঢ় বিশ্বাস রাখি।
আমি এই পত্রিকার একজন গর্বিত সদস্য হিসেবে দেশের স্বার্থে এবং পাঠকদের প্রত্যাশা পূরণে সর্বদা সচেষ্ট থাকব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক 'আজকের বসুন্ধরা'র সুনাম অক্ষুণ্ণ রাখতে আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
"সত্যের সন্ধানে অবিচল, আস্থার ঠিকানায় প্রতিদিন—দৈনিক আজকের বসুন্ধরা"
ধন্যবাদান্তে
মো:নাছিম
স্টাফ রিপোর্টার
দৈনিক আজকের বসুন্ধরা
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।