
চট্টগ্রাম সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ কর্তৃক ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৭ জন গ্রেফতার। মামুনুর রশিদ চট্টগ্রাম
১৫/০২/২০২৬ তারিখ রাত ২৩.১৫ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন পুরাতন রেলওয়ে ষ্টেশন গ্রামীন মাঠ নার্সারী সংলগ্ন পশ্চিম পাশে খালী জায়গা হতে ডাকাতির প্রস্তুতিকালে আসামী ১। মোঃ আলমগীর হোসেন প্রকাশ আলম (৩৬), পিতা-মৃত মোঃ আবদুর রশিদ প্রকাশ রশিদ ড্রাইভার, ২। মোঃ তসলিম (৩৯), পিতা-মৃত শফিকুল আলম, ৩। মোঃ রাসেল (২২), পিতা-মোঃ আপন বাবা দুলাল, সৎ পিতা-মোঃ হাবিব, ৪। আরাফাত হোসেন (২২), পিতা-শেখ আহম্মদ, ৫। মোঃ আয়াত বাদশা (২২), পিতা-মোঃ সালাউদ্দিন, ৬। মোঃ হাসান (২২), পিতা-মোঃ হুমায়ুন কবির, ৭। মোঃ হৃদয় (২১), পিতা-মোর্শেদ আলমগনকে ক) ০১ (এক) টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, যাহা খোলা অবস্থায় দৈঘ্য ২৫ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় ১৪ সেঃ মিঃ, খ) ০১ (এক) টি লাল নীল হাতলযুক্ত স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, যাহা খোলা অবস্থায় দৈঘ্য ২৫ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় ১৫ সেঃ মিঃ, গ) ০১ (এক) টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, যাহা খোলা অবস্থায় দৈঘ্য ১৫.৫ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় ১০ সেঃ মিঃ, ঘ) ০১ (এক) টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, যাহা খোলা অবস্থায় দৈঘ্য ১৯.৫ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় ১১ সেঃ মিঃ, ঙ) ০১ (এক)টি লাল রংয়ের প্লাস্টিকের হাতল ও কভারযুক্ত স্টিলের তৈরি ছোরা, যাহার ধারালো অংশসহ দৈর্ঘ্য-২৪.৫ সেঃ মিঃ, চ) ০১ (এক)টি স্টিলের চেইন, দৈর্ঘ্য ৩৯ সেঃ মিঃ, যাহার একপাশে লোহার দন্ডযুক্ত দৈর্ঘ্য ৭ সেঃ মিঃ এবং অন্য পাশে চেইনে রিং দ্বারা যুক্তসহ গ্রেফতার করা হয়। তাহাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২০, তারিখ-১৬ ফেব্রুয়ারি ২০২৬, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে।
![]()


