গোবিন্দগঞ্জ বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(রবিবার ৩ জানুয়ারী) বিকালে শাখাহার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল শাখাহার ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শাখাহার ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবাদুল্লাহ বিন খন্দকার আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক জননেতা মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে অম্লান থাকবে। তিনি আপোষহীন নেতৃত্বের প্রতীক ছিলেন এবং এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন।”
দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, শাখাহার ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
চেয়ারম্যান: মো: সোহেল রানা
ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোঃ আলমগীর হোসেন রানা
দর্পণ বাংলা নিউজ ২৪.কম কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।