
আমি যদি এমপি হতাম ৩০ দিনের মধ্যে অবৈধ অস্ত্র গুলো উদ্ধার করতাম বিএনপির প্রার্থী নাজমুল মোস্তফা আমিন।
মো: রিয়াদ (লোহাগাড়া – চট্টগ্রাম)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করা দলীয় নেতাকর্মী, সমর্থক ও নারীদের ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলা, তাদের বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন বিএনপি মনোনীত চট্টগ্রাম ১৫ আসনের প্রার্থী নাজমুল মোস্তফা আমিন। তিনি আরো বলেন আমি যদি নির্বাচনে এমপি হতাম ৩০ দিনের মধ্যে সাতকানিয়া- লোহাগাড়ার অবৈধ অস্ত্র গুলো উদ্ধার করতাম। মাটি খেকু,বালু খেকু, পাহাড় খেকুদের এই মাটিতে জায়গা হবেনা। নির্বাচনের পরেরদিন আমিরাবাদ স্টেশন থেকে কয়েকজন শিবিরের সন্ত্রাস ছাত্রদলের দুজন কর্মীকে তুলে নিয়ে গিয়ে তাদের ওপর হামলা করেছে।
১৫ ফেব্রুয়ারি বিকালে উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক ও প্রধান নির্বাচনী এজেন্ট আসহাব উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান,সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,শেফায়ত উল্লাহ চক্ষু,ফৌজুল কবির ফজলু,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুরুল কবির,জসিম উদ্দিন আব্দুল্লাহ,আবু সেলিম চৌধুরী,এটি এম জাহেদ চৌধুরী বিএনপি নেতা দিদারুল হক চৌধুরী ও লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ সহ আরো অনেকে।
![]()


